নেত্রকোনার খালিয়াজুরিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক দম্পতি ও তাদের সন্তানের মৃত্যু হয়েছে। এ সময় তাসিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশু আহত হয়। গতকাল বেলা ২টার দিকে গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ওই গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তার
স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২২)। আহত তাসিয়া পিংকি আক্তারের মেয়ে।
খালিয়াজুরি থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কিতাব আলী তার বাড়িতে নবনির্মিত একটি আধাপাকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। বেলা ২টার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাতের ছোঁয়া লাগে। বিষয়টি দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে তাকে ছাড়াতে গেলে তিনজনই বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস তিনজনকেই মৃত ঘোষণা করেন।










