মেহেরপুরের গাংনীতে ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে এ অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ টিম।

এ অভিযানে তমা ব্রিকসের মালিক তোফাজ্জেল হোসেনকে ৭ লাখ, এমভি জোয়ার্দ্দার ব্রিকসের মালিক আরাফুল ইসলামকে ৬ লাখ, শুকুরকান্দির সমতা ব্রিকসের মালিক মনিরুজ্জমান আতুরকে ৮ লাখ, রূপসা ব্রিকসের মালিক আনোয়ার পারভেজকে ৭ লাখ, থ্রি স্টার ব্রিকসের মালিক জালাল উদ্দিনকে ৪ লাখ, বস ব্রিকসের মালিক মহম্মদপুরের সবুজকে ৪ লাখ, বেস্ট ব্রিকসের মালিক রফিকুল ইসলামকে ৫ লাখ, একতা ব্রিকসের মালিক মটমুড়া গ্রামের খবিরুদ্দীনকে ৬ লাখ, ভিশন ব্রিকসের মালিক সেলিম উদ্দিনকে ৭ লাখ টাকা এবং জনতা-আবুল হাশেমকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এ সময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমান, র্যাব-৬-এর ডিএডি শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইসাহাক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।