বাংলাদেশ ও ভারতে টেকসই টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন এবং এ খাতের সম্পদ দক্ষতা বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে এপিক গ্রুপের সঙ্গে অংশিদারত্ব ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন(আইএফসি)। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সংস্থাটি বুধবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

গ্রিন বা পরিবেশবান্ধব মূলধন ব্যয় কর্মসূচী ও উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মসংস্থান সৃষ্টিতে এপিক গ্রুপকে দেয়া ১০ কোটি ডলারের ডেট ফাইন্যান্সিং প্যাকেজের ৭ কোটি ডলার টেকসই সম্পর্কিত আর বাকি ৩ কোটি গ্রিন লোন বা ঋণ হিসেবে দেয়া হয়েছে বলে জানিয়েছে আইএফসি। 

এই তহবিল বাংলাদেশে এপিক গ্রুপের সম্প্রসারণ এবং ভারতে একটি নতুন উৎপাদন ক্ষেত্র নির্মাণে সহায়তা করবে বলে আশা করে আইএফসি।