মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই এলাকায় কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে এদিন সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীতে ভেসে থাকা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ জানান, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
ওসি আরো জানিয়েছেন, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনায় মৃত্যুর ঘটনা, সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










