নড়াইলের কালিয়া উপজেলায়
ইঞ্জিনচালিত নৌকাডুবির
ঘটনায় মা
ও ছেলে
প্রাণ হারিয়েছেন। একই
পরিবারের আরো
চার পুরুষ
সদস্য নিখোঁজ
হয়েছেন। নিহতরা হলেন
নাজমা বেগম
(৩০) ও
তার ছেলে
তাছিম শেখ
(৪)। স্থানীয়
সূত্রে জানা
গেছে, শুক্রবার
(৩০ ডিসেম্বর)
সন্ধ্যায় কালিয়া
উপজেলার নবগঙ্গা
নদীর বাহিরডাঙ্গা
খেয়াঘাটে অতিরিক্ত
যাত্রী বোঝাইয়ের
কারণে এ
নৌকাডুবির ঘটনা
ঘটে।
কালিয়া থানা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় ওই পরিবারের সদস্যরা নবগঙ্গা নদীর অন্য পাড়ের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ছোট নৌকায় পরিবারের প্রায় ১৮-২০ সদস্য নদী পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০ সদস্য সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। তবে এ ঘটনায় প্রাণ হারানো নারী ও শিশু ছাড়াও ওই পরিবারের আরো চার সদস্য নিখোঁজ হয়েছেন। রাতেই নদী থেকে ওই নারী ও শিশুসহ দুজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
যশোর ফায়ার সার্ভিসের
সহকারী পরিচালক
মো. মামুনুর
রশীদ বলেন,
চারজন পুরুষ
সদস্য এখনো
নিখোঁজ রয়েছেন
বলে জেনেছি। খুলনা
ফায়ার সার্ভিসসহ
তিনটি টিম
উদ্ধারকাজ অব্যাহত
রেখেছে।










