পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিনাজপুর জেলা দলকে ২-০ গোলে হারিয়ে স্বাগতিক জয়পুরহাট জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। 

জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল  বিকালে জয়পুরহাট স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জয়পুরহাট চেম্বার  সভাপতি আহসান কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু প্রমুখ।