বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাব থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)। দিনটিকে স্মরণ করে ১৯৯৫ সাল থেকে এআইপিএসের সদস্য দেশগুলোয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়।