মাদারীপুরে শিবচরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকারসহ অন্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার হাজী মো. শাহজাহান মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন।