খুলনার একটি বেসরকারি হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে নগরের রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয় বলে জানান সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। ছেলে শিশুটির বাবা মোংলার সিগন্যাল রোডের সুজন মির্জা। শিশুটির মা ফারজানা আক্তার জানান, চারদিন আগে শিশুটি জন্ম নিয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালের কেবিনে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন শিশুটি নেই।