চুয়াডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে দরিদ্র ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গা রেলস্টেশনে জেলা জামায়াতের আমির রুহুল আমিন খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর আমির হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মোস্তফা কামাল।