সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম অংশে মহাসড়কে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যানজটের সৃষ্টি হয়নি। গতকাল সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। যানজট নিরসনে যমুনা সেতুর উভয় পাশে ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে দুটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।