চট্টগ্রামের মিরসরাইয়ে জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জেলেপল্লীতে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার করেরহাট ইউনিয়নের নলখো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাখালী ইউনিয়নের ইসলামপুর জেলেপল্লী, মায়ানী ইউনিয়নের জেলেপল্লী, জোরারগঞ্জ ইউনিয়নের খিল মুরারী পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।