নড়াইলের লোহাগড়ায় দুস্থদের মাঝে গরু, ছাগল, সেলাই মেশিন, ঢেউটিন ও মেধাবী শিক্ষার্থীর অর্থসহায়তা দেয়া হয়েছে। মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল লোহাগড়া উপজেলার মরিচপাশা এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।