খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর হামলায় নিহতের প্রতিবাদ, জড়িতদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে বিক্ষোভ সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা। এর আগে নির্বাণপুর বিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে কুতুকছড়ি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।