ফরিদপুরে সাবেক স্ত্রী রিতা আক্তারকে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বিকালে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্বাস ডাঙ্গী গ্রামের রিতা আক্তারের সঙ্গে বিয়ে হয় আলমগীর হোসেনের। একপর্যায়ে পারিবারিক কলহের জেরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ২০১৮ সালে রিতা আক্তার অন্যত্র বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে একই বছরের ৯ এপ্রিল সন্ধ্যায় রিতা আক্তারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আলমগীর। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিতার মৃত্যু হয়।