জাতীয় সংসদ
নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী অপশক্তি যেন কোনো সহিংসতা
তৈরি করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার (৬
অক্টোবর) দুপুরে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি
বলেন,
বিএনপি জামাত দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাই এই
অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ
উল্লেখ করে দীপু মনি বলেন, তারা সবসময় চোখ-কান খোলা রাখে। তারাই স্মার্ট বাংলাদেশ গড়ার
লক্ষ্যে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
সমাবেশে আরো
উপস্থিত ছিলেন—আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল
হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ
আবদুল আউয়াল ও চাঁদপুর জেলা কমান্ডার উজ্জল কুমার পালসহ অনেকে।










