চাকরি জাতীয়করণ দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আনসার সদস্যরা। গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে এ কর্মসূচি পালিত হয়। আনসার সদস্যরা জানান, ছয় মাস তাদের বেকার থাকতে হয়। এ সময় তারা বেতন-ভাতা বা কোনো সুযোগ-সুবিধা পান না। অল্প বেতনের চাকরিতে ছয় মাস বসে থাকলে সংসার চালানো দায়। বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।