মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৬ মার্চ) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭৭৬ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ২৬ কেজি ২১০ গ্রাম গাঁজা, ১৭ দশমিক ৫ লিটার দেশী মদ, ৩ গ্রাম আইস, ৩০ পিস ইনজেকশন ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।









