‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পিআইবির চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।