বিতর্কিত কারিকুলাম বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরাম বাগেরহাট শাখার নেতারা। পাশাপাশি নতুন কারিকুলাম প্রণয়নের কথা বলেছেন তারা। গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষক নেতারা।
জাতীয় শিক্ষক ফোরাম বাগেরহাটের সভাপতি মুফতি আবু মুসা গাজী বলেন, ‘আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন, ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতিনির্ভর কারিকুলাম চালু করেছে। ইতিহাস বিকৃত ও চরিত্রবিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিল করতে হবে। একই সঙ্গে ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে কারিকুলাম প্রণয়ন করতে হবে।’










