শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগে শেরপুর চেজ কমিউনিটি চ্যাম্পিয়ন ও নকলা উপজেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হয়েছে। বৃহস্পতিবার রাতে সপ্তম রাউন্ড শেষে এ দুটি দল সর্বোচ্চ ১৩ পয়েন্ট করে পায়। নিয়মানুযায়ী বেশি সংখ্যক ম্যাচ জেতায় ২৫ পয়েন্ট নিয়ে শেরপুর চেজ কমিউনিটি জেলা লীগের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সঙ্গে সব ম্যাচ জেতায় চ্যাম্পিয়ন দলের ১ নং বোর্ডের আব্দুর রউফ আজিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।