পার্বত্য জেলা রাঙ্গামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রথম ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। এরপর এপিবিএন অধিনায়ক মো. মাহফুজ আফজালকে গার্ড অব অনার দেয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।