জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য দেশের প্রত্যেক মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। এ লক্ষ্যে সরকার এরই মধ্যে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছে, যা সফলতার সঙ্গে বাস্তবায়ন হচ্ছে। ফলে এ দেশের কোনো লোক আর গৃহহীন থাকবে না। গতকাল মেহেরপুরে আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য জনগণের স্বচ্ছন্দে জীবনযাপনের ব্যবস্থা করা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেজন্য সরকার ঋণ প্রদানেরও ব্যবস্থা নিয়েছে। ফলে এ ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হতে সক্ষম হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এ সময় উপস্থিত ছিলেন।