বাগেরহাটে পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করা হয়েছে। গতকাল সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের দুধরাজ খালে অভিযান চালিয়ে তাদের আটক করেন শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-১-এর সদস্যরা। এ সময় জব্দ করা হয় দুটি নৌকা, দুটি মাছ ধরার জাল, জেলেদের আহরিত এক মণ গলদা চিংড়ি ও ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ। পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলে আটক
বাগেরহাটে পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করা হয়েছে।
বাগেরহাটে পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করা হয়েছে।










