রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহতদের মেট্রোরেলে পরিবহনের জন্য একটি বগি রিজার্ভ রাখা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে নিতে নারী বগির পাশের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে।
দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর প্রশিক্ষণ বিমানটি পড়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও ভবনটিতে একসঙ্গে আগুন ধরে যায়।
যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে তখন অনেক শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। তাদের অনেকেই এ সময় আহত ও দগ্ধ হয়েছেন।
এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। আহতদের বেশিরভাগই শিক্ষার্থী।















