বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। গতকাল সকালে আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। বগুড়ার বিদায়ী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে সংবর্ধনার সিদ্ধান্তের প্রতিবাদে বিচার বিভাগের কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন।