জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। একই সঙ্গে তিনি ভোটারদের আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

ছবি: নাহিদ ইসলামের ভ্যারিফায়েড ফেসবুক পেইজ থেকে স্ক্রিনশট নেয়া
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। ’
তিনি আরো লেখেন, ‘ভোটাধিকার হরণের যে কোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।’














