পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনায় অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। চার সদস্যের এ কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বরিশাল শিক্ষা বোর্ড মনোনীত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত শিক্ষক সদস্য মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক সদস্য মো. আনিচুর রহমান, পদাধিকারবলে সদস্য সচিব  হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাডহক কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি ও সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাচ্চু, প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান, এলাকার প্রবীণ ব্যক্তি গোলাম আহমেদ ফারুকসহ অ্যাডহক কমিটির অন্য সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।