ব্যান্ডপার্টি ও শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে এক পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। পরে বিশাল গাড়িবহর নিয়ে বোদা, আটোয়ারী, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদরে সভা করেন তিনি।
এসব সভায় সারজিস বলেন, আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।
পথসভায় সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










