বদলি হওয়া এক শিক্ষককে আবারো স্কুলে ফেরাতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাইস্কুলের শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে টানা কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে। একই সঙ্গে বদলি হওয়া শিক্ষক ইব্রাহিম কবিরকে আবারো বিদ্যালয়ে ফেরানোর দাবি জানায় তারা।