চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে বিজিবি। এ সময় উথলী-জীবননগর সড়কে ইজিবাইক তল্লাশি করে ৫ কেজি ২৯৮ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়। ইজিবাইক ও তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গতকাল বিকালে ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি জানান।