নানা আয়োজনে নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। গতকাল ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাপাতালের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা হয়।