বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাত পৌনে ১২টায় শহরের বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাকিবুল ইসলাম রাকিব, হাবিবুর রহমান রকি, তারিকুল ইসলাম, জিসান খান, জিহাদ ও টুটুল। তাদের কাছ থেকে দুটি চাকু, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার বিকালে শহরের জেলখানা মোড় এলাকায় হামলায় আহত হন সাংবাদিক খোরশেদ আলম ও আসাফুদৌলা নিয়ন।