বরিশালের ছয় জেলার ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন দীর্ঘমেয়াদে সর্বোচ্চ করদাতা, সেরা নারী করদাতা ও সেরা তরুণ করদাতা। গতকাল বেলা ১১টায় নগরীর একটি হোটেলে তাদের সম্মাননা দেয়া হয়। সেরা করদাতাদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেয়া হয়েছে।