অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) দায়িত্ব দেয়া হয়েছে। সদ্য যোগদান করা অতিরিক্ত সচিব আকনুর রহমানকে এ নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিভিল প্রশাসনে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ বিভাগ থেকে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করা হয়। প্রায় ছয় মাস ধরে পদটি শূন্য ছিল।