ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। সরকারিভাবে ফল ঘোষণা করা না হলেও বেসরকারি ফলাফল এরই মধ্যে আসতে শুরু করেছে। এবারের সংসদ নির্বাচনে কোন আসনে কে জিতলেন দেখে নেয়া যাক লাইভ আপডেটে।
বিএনপি ও সমমনা
ঢাকা-১৭ আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নাটোর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল। ভোলা জেলার চারটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। এর মধ্যে ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি (গরুর গাড়ি প্রতীক) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন জয়ী হয়েছেন।
মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত দুই প্রার্থী। এর মধ্যে মাগুরা-১ আসনে বিএনপি প্রার্থী মো. মনোয়ার হোসেন ও মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জয়ী হয়েছেন। রাজবাড়ী-১ ও রাজবাড়ী ২ আসনে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও হারুন অর রশিদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বরিশাল-৫ (সদর) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের (বিএনপি) প্রার্থী অ্যাড. মজিবর রহমান সরোয়ার। পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল অনুযায়ী, কক্সবাজার-১ আসনে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-২ আসনে আলমগীর ফরিদ, কক্সবাজার-৩ আসনে লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার-৪ আসনে শাহাজাহান চৌধুরী।
বেসরকারি ফলাফলে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছেন। চাঁদপুরে ৫টি আসনের মধ্যে ৪টিতে জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে চাঁদপুর-১ আসনে এহসানুল হক মিলন (বিএনপি), চাঁদপুর-২ আসনে ড. মো. জালাল উদ্দিন (বিএনপি), চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি) ও চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
ঢাকা-১ আসনে (দোহার ও নবাবগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী আবু আশফাক। এছাড়া সুনামগঞ্জের ৫টি আসনে ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর জয় পেয়েছেন।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য
কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে কিশোরগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন বিএনপির মাজহারুল ইসলাম আর কিশোরগঞ্জ-২ আসনে জিতেছেন ধানের শীষের জালাল উদ্দীন। এ ছাড়াও কিশোরগঞ্জ-৩ আসনে জয়ী বিএনপির ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ এ জয়ী হয়েছেন বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান। এ ছাড়াও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির শরীফুল আলম বিজয়ী হয়েছেন। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারি ফলে বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জের ৫টি আসনে ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর জয় পেয়েছেন।
অন্যদিকে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের সবকটিতেই জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা সদর-২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম জয়ী হয়েছেন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে পৃথকভাবে জামায়াত সমর্থিত ও জোটপ্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাজউদ্দীন খান ও মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াত সমর্থিত প্রার্থী নাজমুল হুদা বিজয়ী হয়েছেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রব্বানী। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে বেসরকারিভাবে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত প্রার্থী তাজউদ্দিন খান ও মেহেরপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হুদা জয় পেয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী
আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। চাঁদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান (বিএনপির বিদ্রোহী) জয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।














