জয়পুরহাটের পাঁচবিবিতে শিরট্টি মোস্তাফাবীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার মাদ্রাসা মাঠে আয়োজিত সুধী সমাবেশে মাদ্রাসার গভর্নিং বডি’র সভাপতি আবু তাহের শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
মাদ্রাসার প্রভাষক ফখর উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন পাঁচবিবি থানা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বারী সরদার, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, আওলাই ইউপি আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম হোসাইন, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী, আওলাই ইউপি’র ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি এ্যাড. সামছুল আলম দুদু এমপি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছে। যা বিগত সরকারের তুলনায় কয়েকগুন বেশি। তিনি আরো বলেন, উন্নয়নের জন্য আওয়ামীলীগ আর ভোটের সময় বিএনপি তা হবে না। তাই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করতে হবে।










