বিএনপির সদস্যদের পদত্যাগের কারণে জাতীয় সংসদের শূন্য ছয় আসনে উপ-নির্বাচনের তফসিল আগামী রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, ‘রোববার কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপ-নির্বাচন নিয়ে আলোচনা হবে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব আছে কি-না, এসব পর্যালোচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সিসি ক্যামেরার ব্যবহার নিয়েও আলোচনা হবে।