ডিজিটাল বা প্রযুক্তিগত অপরাধ দমনে সাইবার নিরাপত্তা বিষয়ে সাতক্ষীরার শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান বারসিকের আয়োজনে গতকাল উপজেলা সদরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে নিরাপত্তা জ্ঞান অপরিহার্য। সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রশিক্ষণ দেন সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।