বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশে সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা। আন্দোলনরত শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদে আজ বেলা ১১টায় বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেয়া হয়েছে। আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি গতকাল দুপুর ১২টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের ভয়াবহ সিন্ডিকেট ভাঙতে হবে। স্বাস্থ্য খাতে সুদিন ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।’
বরিশালে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ছাত্র-জনতার
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশে সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশে সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা।










