গণ-অভ্যুত্থানে মুন্সিগঞ্জ শহরে তিন শহীদ মো. সজল, মো. ডিবজল ও মো. রিয়াজুল ফরাজীর স্মরণে স্ট্রিট মেমোরি স্টাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহীদ পরিবারের সদস্যরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এ স্টাম্প স্থাপন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।