ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। সুগন্ধা ও বিষখালী নদীর ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে মৎস্য বিভাগ ও প্রশাসন এ অভিযান চালিয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।










