পরিবেশবান্ধব স্মার্ট প্যাকেজিং তৈরির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে গতকাল এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব প্যাকেজিং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বিনিময় এবং শিল্পক্ষেত্রে এর ব্যবহারিক সম্ভাবনা অন্বেষণ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।