বগুড়ায় সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের সাতমাথায় এ কর্মসূচি আয়োজন করে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু। সঞ্চালনা করেন উদীচী বগুড়ার সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব। জাতীয় সংগীত শেষে উদীচীসহ ত্রিতাল, চর্চা সাংস্কৃতিক একাডেমি, বাউল গোষ্ঠী, শিশু নাট্যদল, প্রকাশ শৈলী, সংগীত পাঠশালা, শ্রুতি নন্দন সংগীত বিদ্যালয়ের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।