প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আছে বলেই দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশ এখন উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছে।

গতকাল ঢাকার দোহার-নবাবগঞ্জ কলেজ মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা ও (ঢাকা-১) দোহার নবাবগঞ্জ আসনের এমপি সালমান এফ রহমান ভিডিও কনফারেন্সিংয়ে এ কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট সাফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, আলী মো. রমযান, ডা. বাবুল মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।