টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুরে গতকাল দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু প্রমুখ।