কুড়িগ্রাম প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে প্রেস ক্লাব চত্বরে নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, প্রেস ক্লাব সভাপিত রাজু মোস্তাফিজ প্রমুখ।