সিরাজগঞ্জে গোলাম মোস্তফা হত্যা মামলায় তারিকুল ইসলাম ওরফে তারেক (৩৮) নামে এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই মামলায় আরো চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।