নেত্রকোনা শিশু পরিবারের সাবেক ও বর্তমান নিবাসীদের মাঝে মেধাবৃত্তির অর্থ ও সাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ১ লাখ ৩৮ হাজার টাকার মেধাবৃত্তি ও সাইকেল বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক তারেক হোসেন প্রমুখ।
নেত্রকোনায় শিশু পরিবারের সদস্যরা পেল মেধাবৃত্তি ও সাইকেল
নেত্রকোনা শিশু পরিবারের সাবেক ও বর্তমান নিবাসীদের মাঝে মেধাবৃত্তির অর্থ ও সাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।










