পঞ্চগড়ের বোদা উপজেলার সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ গত দুই বছরে পাট ব্যবসায়ীদের কাছে দেনা হয়েছে প্রায় ২ কোটি টাকা। দীর্ঘদিন পাওনা টাকা ফেরত না পেয়ে জুট মিলের সামনে অবস্থান নিয়েছেন এক পাট ব্যবসায়ী।

গতকাল দুপুরে ব্যবসায়ী মনসুর আলী লোকজন নিয়ে কারখানার সামনে অবস্থান নেন। টাকা না দেয়া পর্যন্ত কারখানায় উৎপাদিত কোনো পণ্য বের করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কারখানার প্রধান ফটকে ট্রাক্টর রেখে অবরোধ করেছেন তিনি ও তার লোকজন। তবে প্রায় ২ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি থেকে সরে আসেন ওই পাওনাদার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা বলেন, ‘দুই পক্ষকে ডিসি ও এসপির সঙ্গে বসে বিষয়টি সমাধান করে নেয়ার জন্য বলেছি। তারা তাতে সম্মত হয়েছে।’